October 10, 2026, 3:34 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

পুলিশ কল্যাণ সভার সমস্যা সমাধানে সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের নির্দেশ দিলেন ঝিনাইদহের পুলিশ সুপার

জাফিরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি  : ঝিনাইদহে পুলিশ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ জানুয়ারী জেলা পুলিশ সুপরের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতেই গত মাসের কল্যাণ সভায় প্রস্তাবিত কল্যাণ মূলক দাবি সর্বসম্মতিক্রমে বাস্তবায়ন করেন এবং বিভিন্ন থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, ক্যাম্প থেকে আগত অফিসার ও ফোর্স এবং পুলিশ লাইন্সের অফিসার ও ফোর্সদের সাথে সামগ্রিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ তাদের উল্লেখিত সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের নির্দেশ প্রদান করেন। বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ থেকে বিরত থেকে জনসাধারণের সর্বোচ্চ পুলিশী সেবা প্রদানের জন্য আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইমরান জাকারিয়া, সহকারী পুলিশ সুপার শৈলকুপা সার্কেল অমিত কুমার বর্মন, ঝিনাইদহ পুলিশ হসপিটালের মেডিকেল অফিসার মো: অলিউর রহমান, সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ট্রাফিক ইন্সপেক্টর,কোর্ট ইন্সপেক্টর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা,অফিসার ও ফোর্সবৃন্দ।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page