November 28, 2026, 4:40 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

পুলিশ সদর দপ্তরের সঙ্গে ইউনিট প্রধানদের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পুলিশ সদর দপ্তরের সঙ্গে বাংলাদেশ পুলিশের ৩৬টি ইউনিটের ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সই হয়েছে। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন প্রধান অতিথি হিসেবে ইউনিট প্রধানদের সঙ্গে এ চুক্তিতে সই করেন।=

সোমবার (২৪ জুন) সকালে পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. কামরুল আহসান। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম। ঢাকায় বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া, বাংলাদেশ পুলিশের অন্যান্য ইউনিটের প্রধানরা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তির মাধ্যমে একটি সরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত হয়।

আইজিপি এপিএ’র লক্ষ্যমাত্রা অর্জন ও বাস্তবায়নে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন। তিনি নিয়মিত এপিএ’র বাস্তবায়ন অগ্রগতি মনিটরিংয়ের জন্যও পুলিশ কর্মকর্তাগণকে নির্দেশ দেন।

উল্লেখ্য, সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি এবং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে এপিএ একটি সরকারি সিদ্ধান্ত এবং সময়াবদ্ধ পরিকল্পনা, যা নির্দিষ্ট অর্থ বছরের ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page