October 2, 2026, 1:54 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের চাপে বাজারে মজুত ডিজেল ছাড়তে যাচ্ছে ইউরোপ বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ ও সাতশ’র বেশি আটক যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

পুলিশ সদস্য হত্যা মামলার আসামি যুবদল নেতা আনসারকে গ্রেফতার করেছে র‌্যাব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে সহিংসতায় পুলিশ কনস্টেবল মো. আমিরুল ইসলাম পারভেজ হত্যা মামলার অন্যতম আসামি সুনামগঞ্জ জেলা যুবদল সভাপতি আনসার উদ্দিনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ শুক্রবার তাকে সিলেট থেকে গ্রেফতারের বিষয়টি জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

তিনি জানান, গত ২৮ অক্টোবর ঢাকায় সহিংসতায় পুলিশ সদস্য কনস্টেবল আমিরুল হত্যা মামলার অন্যতম আসামি সুনামগঞ্জ জেলা যুবদল সভাপতি আনসার উদ্দিনকে গ্রেফতার করেছে র‍্যাব-৯। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এদিকে পুলিশ কনস্টেবল আমিরুল হত্যার মূল আসামি আপন আহম্মেদকে (৪৫) গতকাল বৃহস্পতিবার পটুয়াখালীর গলাচিপা থেকে গ্রেফতার করা হয়। গভীর রাতে গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকায় আনা হয়।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page