March 26, 2026, 10:13 am
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয় : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

পুলিশ-সাংবাদিক মিলে স্মার্ট সমাজ গড়ে তুলবো : ডিএমপি কমিশনার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বর্তমান সরকার উন্নয়নের আলোড়ন সৃষ্টি করেছে। ডিজিটাল বাংলাদেশ থেকে এখন স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। স্মার্ট বাংলাদেশে অপরাধমুক্ত সমাজ গড়তে পুলিশের পাশাপাশি সাংবাদিকরাও কাজ করছেন। তাই পুলিশ ও সাংবাদিক মিলে অপরাধমুক্ত স্মার্ট সমাজ গড়ে তুলবেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

রোববার (১৪ জানুয়ারি) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, সাংবাদিকতা একটা মহান পেশা। পুলিশের পাশাপাশি তারাও কলমের শক্তির মাধ্যমে অপরাধ দমনে কাজ করে থাকেন। পুলিশের বন্ধু ক্রাইম রিপোর্টার। মানুষ-সভ্যতার অপরাধ দমনে কাজ করেন ক্রাইম রিপোর্টাররা।

তিনি আরও বলেন, গত ৭ জানুয়ারি একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ সরকার উন্নয়নের আলোড়ন সৃষ্টি করেছে। আমরা এখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের উদ্দেশে অগ্রসর হচ্ছি। শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের অপরাধমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে পুলিশ ও সাংবাদিক একসঙ্গে কাজ করবে।

ডিএমপি কমিশনার বলেন, পুলিশ আইনের কাজ করবে। অন্যকে সাংবাদিক তার কলমের শক্তির মাধ্যমে সমাজকে অপরাধ মুক্ত করতে পুলিশকে সহযোগিতা করবে। পুলিশ ও সাংবাদিক মিলে কাজ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে যেতে পারবো।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মানূনুর রশীদ।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page