February 26, 2026, 1:14 pm
শিরোনামঃ
বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড দলকে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি পুনর্গঠন করে গেজেট প্রকাশ ঝিনাইদহের কালীগঞ্জে সেপটিক ট্যাংক থেকে ৪ বছর বয়সী শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার মাদারীপুরে গৃহবধূ হত্যা অভিযোগে স্বামী আটক ফেনীতে তাঁতি দল কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ যুক্তরাষ্ট্রের ইন্ধনে ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবারও‌ আন্দোলন ট্রাম্পের হামলার হুমকির মুখেই তৃতীয় দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান যুক্তরাষ্ট্রের সশস্ত্র অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছে কিউবা
এইমাত্রপাওয়াঃ

পূর্ব শত্রুতার জেরে ঝিনাইদহে উদ্যোমী কৃষকের পেপে গাছ কেটে দিলো দুর্বৃত্তরা

জাফিরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি : ২০১৮সালে বোনকে নৃশংস ভাবে হত্যার পরও জ্বালা মেটেনী ক্ষুধার্ত নরপিশাচদের। আর তাইত এবার পেপে ক্ষেতে থাবা।

ঘটনাটি ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়াশাল ইউনিয়নের মুনুরিয়া গ্রামে। রাতের আঁধারে দশকাটা জমির ধরন্ত পেঁপে ক্ষেত কেটে দিয়েছে বলে জানিয়েছেন মৃত কৌরিত বিশ্বাসের ছেলে উদ্যোমী কৃষক আলাউদ্দিন।

অত্র ইউনিয়নের ইউপি সদস্য অশোক মেম্বার মনে করেন পূর্ব শত্রুরার জের ধরে এঘটনার জন্ম। তিনি এর সুস্থ তদন্ত চান।

পেঁপে ক্ষেতের পার্শ্ববর্তী কৃষক জামাল উদ্দিনসহ অনেকে জানান, তাদের জীবন দশায় এই মাঠে এ ধরণের ক্ষতি মাঠে কখোনো হয়নি।

ঘোড়াশাল ইউপি চেয়ারম্যান পারভেজ মাসুদ লিটন জানান,২০১৮ সালের শেষের দিকে কৃষক আলাউদ্দিনের বোনের হত্যার একটা ঘটনা আছে,সে মামলায় আমি সাক্ষী আছি, তৃতীয় কোন পক্ষ এটি করতে পারে অথবা হাসুয়া হাতে থাকলে অনেকের হাত চুলকায় সে কারণেও হতে পারে এটা তদন্তের বিষয়।

কৃষক আলাউদ্দিন জানান,মামলার প্রস্তুতি চলছে।

নারকেল বাড়িয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ পেঁপে ক্ষেত পরিদর্শন শেষে বলেন, লিখিত অভিযোগ পেলে ঘটনার সাথে জড়িতদেন তদন্ত করে বের করে আইনের আওতায় আনা হবে।

তবে এঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক কোন ব্যাক্তিকে সনাক্ত করতে না পারাই এবং কারো নাম উল্লেখ করে অভিযোগ না দেওয়ার স্পষ্ট কিছু জানা যায়নি।

 

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page