October 11, 2026, 8:14 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

পেঁয়াজের দাম ৪৫ টাকার বেশি হওয়া উচিত না : কৃষিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পেঁয়াজের দামের বিষয়টি সরকার মনিটরিং করছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। বলেন, ‘৪৫ টাকার বেশি পেঁয়াজের দাম হওয়া উচিত না। আমদানি করা হলে ৪৫ টাকার নিচে চলে আসবে।’

দেশে পেঁয়াজ আমদানি হবে কি না সে বিষয়ে দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন কৃষিমন্ত্রী।

রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।

‘পেঁয়াজের দাম মণপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা দাম কমেছে’ উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, ‘দাম নিয়ন্ত্রণ করা না গেলে দ্রুত ভারত থেকে আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি বলেন, ‘পেঁয়াজের দাম ৪৫ টাকার বেশি হওয়া উচিত নয়।’

তবে ‘২৫ থেকে ৩০ টাকা হওয়াও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’ বলেও মনে করেন তিনি। বলেন, ‘আমরা বিষয়টা মনিটরিং করছি।’

মজুদের জন্য কৃষকদের দোষারোপ করে মন্ত্রী বলেন, ‘আমাদের অফিসাররা মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ করে দেখেছেন, ঘরে পেঁয়াজ থাকলেও দাম বাড়ার আশায় অনেকেই ঘরে মজুদ করে রেখে দিচ্ছেন।’

গত এক সপ্তাহে পেঁয়াজের দামে ধারাবাহিকতা রাখা যায়নি’ জানিয়ে তিনি বলেন, ‘সাধারণত বাজার সাপ্লাই এবং ডিমান্ডের ওপর নির্ভর করে।’

গত বছর পর্যাপ্ত পেঁয়াজ থাকা সত্ত্বেও অসাধু আড়ৎদারদের কারণে গুদামে অনেক পেঁয়াজ পচে গেছে’ বলে জানান মন্ত্রী।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page