September 7, 2026, 8:07 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

পেঁয়াজ কারসাজির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে : ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, পেঁয়াজ কারসাজির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে চলে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সোমবার রাজধানীর কারওয়ানবাজার নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘পেঁয়াজ কারসাজির সঙ্গে যারা জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হবে। গোয়েন্দা সংস্থার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মজুদদাররা কোথায় কীভাবে পেঁয়াজ মজুদ করে রেখেছে সেই তথ্য নেয়া হচ্ছে।’
এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে পেঁয়াজের দাম একেবারে যৌক্তিক মূল্যে আনার আশ্বাসও দেন তিনি।
এদিকে, আজ বিভিন্ন বাজারে মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ বেড়েছে। যার ফলে দাম ইতোমধ্যে কমতে শুরু করেছে। একদিনের ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম কমেছে ৪০ থেকে ৬০ টাকা। সরবরাহ বাড়লে দাম আরও কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
আজ সোমবার সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে আগের দিনের তুলনায় বেশি পরিমাণে মুড়িকাটা পেঁয়াজের দেখা মিলেছে। দামও তুলনামূলক কম। মুড়িকাটা পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভারত পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপের প্রেক্ষিতে দেশে পেঁয়াজের মূল্য বেড়ে যায়। তবে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানির জন্য আগেই এলসি খোলা ৫২ হাজার টন পেঁয়াজ দ্রুত দেশে নিয়ে আসা, বিকল্প দেশ থেকে পেঁয়াজ আমদানি বাড়ানো এবং ভোক্তা অধিদপ্তরের দেশব্যাপী অভিযান পরিচালনাসহ সরকার ইতোমধ্যে নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page