March 16, 2026, 10:00 pm
শিরোনামঃ
জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য : প্রধানমন্ত্রী খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে ; সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না : তথ্যমন্ত্রী আইসিটি খাতে দশ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী শিল্প খাতে ভারত ও চীনের বিনিয়োগ বাড়ানোর চিন্তা করছে সরকার : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা গোপালগঞ্জে নিখোঁজের ৩ মাস পর পুকুরে মিললো যুবকের গলিত মরদেহ ইরানের সঙ্গে আলোচনা চলছে : ট্রাম্প আমার যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের ন্যাটোর সঙ্গে সম্পর্ক নেই : জার্মান সরকার মিত্ররা হরমুজ প্রণালী খুলতে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ খুবই খারাপ : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

পেনশন স্কিমের প্রথম পর্যায়ে সুযোগ পেলেন বরগুনার মৎস্যজবি ও শিক্ষিকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : “সুখে ভরবে আগামী দিন পেনশন এখন সর্বজনীন” এই স্লোগানকে সামনে রেখে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বজনীন পেনশন কার্যক্রম উদ্বোধন করেন। প্রথম পর্যায়ে বরগুনা জেলার দুইজন এই সুবিধার আওতায় এসেছেন।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসক সম্মেলন কক্ষ থেকে অংশগ্রহণ করেন বরগুনা জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলামসহ সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ।

এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের কয়েকটি জেলা ও প্রবাসে অবস্থানরতদের সাথে ভার্চুয়াল যুক্ত হয়ে কথা বলেন। তারই ধারাবাহিকতায় বরগুনা জেলা যুক্ত ছিল।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বরগুনা জেলা প্রশাসক মোহা: রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিজুস চন্দ্র দে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্র দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফয়সাল আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার কাওসার আহমেদসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, সুধীজন এবং সাংবাদিকরা।

১০ কোটি মানুষের জন্য আজ সর্বজনীন পেনশন উদ্বোধন করা হলো। প্রথম পর্যায়ে আটটি জেলার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে বরগুনা জেলাকে। ৪ ধরনের পেনশন স্কিমে সরকারি চাকরিজীবী ছাড়া ১৮ বছরের বেশি বয়সী যে কেউ চারটি ক্যাটাগরি প্রবাস, প্রগতি, সুরক্ষা, এবং সমতা এই চার ধরনের স্ক্রিমে চাঁদা দিয়ে পেনশন ব্যবস্থার আওতায় আসতে পারবেন।

তারই অংশ হিসাবে বরগুনা জেলা থেকে প্রথম পর্যায়ে দুইজন এই সুবিধার আওতায় এসেছেন। বরগুনা সদর উপজেলার ৬নং বুড়িরচর ইউনিয়নের মৎস্যজীবী মোঃ রফিক কাজী ২ হাজার টাকা দিয়ে সুরক্ষা ক্যাটাগরিতে এবং শিক্ষিকা সাবরিনা আক্তার ১ হাজার টাকা দিয়ে এই সার্বজনীন পেনশন স্কিমের সুবিধার আওতায় এসেছেন।

সচেতন মহল মনে করেন, শেষ বয়সে আর্থিক নিরাপত্তায় খুবই সহায়ক হবে সর্বজনীন পেনশন কর্মসূচি। কর্মজীবন শেষে নিশ্চিত জীবন যাপনের জন্য প্রয়োজন সঞ্চয়। কর্মজীবনের উপার্জিত টাকার কিছু অংশ পেনশন স্কিমে বিনিয়োগ করে একজন নাগরিক নিশ্চিত করতে পারেন বৃদ্ধ বয়সের আর্থিক নিরাপত্তা।

একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দেশের সর্বস্তরের জনগণকে টেকসই পেনশন কাঠামোয় অন্তর্ভুক্তি বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার একটি কর্মসূচি।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page