April 6, 2026, 6:24 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

পেরুতে সহিংসতায় ২০ জন নিহত; সংকট নিরসনে উচ্চ পর্যায়ে বৈঠক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোকে ক্ষমতাচ্যুতের ফলে দেশজুড়ে গভীর রাজনৈতিক সংকট নিরসনে জরুরি পর্যায়ের আলোচনা শুরু হয়েছে। দেশটির সব রাজনৈতিক প্রতিনিধিদের নিয়ে গঠিত কাউন্সিল অব স্টেট এবং গির্জার নেতারা শনিবার রাজধানী লিমাতে জড়ো হয়েছেন।

গত ৭ ডিসেম্বর পার্লামেন্টে আয়োজিত ভোটে ক্ষমতাচ্যুত হন কাস্তিলো। এরপরই গ্রেফতার করা হয় তাকে। শপথ নেন সাবেক ভাইস প্রেসিডেন্ট দিনা বলোয়ার্তে। সমর্থকদের রাজপথে অবস্থা নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট। এর তাকে গ্রেফতারের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ করছে সমর্থকরা। এতে রাজনৈতিক সংকটে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তামা উৎপাদনকারী দেশটি।

এ অবস্থায় সরকারের দুই মন্ত্রী পদত্যাগ করেছেন। জ্বালাও-পোড়াও কর্মসূচিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গত কয়েকদিনে২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

এদিকে বিক্ষোভকারীরা স্থানীয় একটি বিমানবন্দর বন্ধ করে দিয়েছে। কুস্কোর মেয়র বার্তা সংস্থা এএফপিকে বলেন, কাস্তিলোর সমর্থকরা বিমানবন্দরের টার্মিনালে তাণ্ডবের চেষ্টা করলে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে পাঁচ হাজারের মতো পর্যটক শহরে আটকা পড়েছেন। এমন পরিস্থিতি নিসরনেই আলোচনা শুরু হয়েছে রাজধানীতে। সূত্র: বিবিসি

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page