November 1, 2026, 7:42 am
শিরোনামঃ
যশোর বোর্ডে ৩টিতে শতভাগ পাস করলেও ১৬ প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেল মাগুরায় কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত যশোর বোর্ডের এইচএসসিতে পাসের হার ৪৪.৯২ শতাংশ যশোরের বেনাপোল দিয়ে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি নারী ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্বাধীনতাবিরোধী অমানুষদের কারখানা : ফজলুর রহমান দেশে পৌঁছেছে সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ ভারত থেকে আনা চালে ক্যানসার সৃষ্টিকারী উপাদান ; বিতরণ স্থগিত ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন বরখাস্ত রাঙ্গামা‌টির সাজেকে দুই ‘সশস্ত্র গোষ্ঠীর’ মধ্যে গোলাগুলি টাঙ্গাইলে নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

পেরুর পাহাড়ী রাস্তা থেকে বাস খাদে পড়ে ২৪ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পেরুতে একটি বাস খাদে পড়ে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২১ জন। বাসটি রাতের বেলা পেরুর হুয়ানকায়ো থেকে হুয়ান্তা শহরের মধ্যবর্তী আন্দিজ পর্বতমালার রাস্তা দিয়ে যাওয়ার সময় ৬৫০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পেরুতে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। বিশেষ করে রাতে বেলা এবং পাহাড়ে অবস্থিত হাইওয়েগুলোতে এ ধরনের দুর্ঘটনা বেশি ঘটে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে আন্দিয়ান দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রায় সাড়ে তিন হাজার মানুষ প্রাণ হারিয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে অর্ধশতাধিক যাত্রী ছিল।

কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। তবে কাছাকাছি একটি শহরের মেয়র স্থানীয় একটি রেডিও চ্যানেলকে বলেন, মহাসড়কের যেখানে ওই দুর্ঘটনা ঘটেছে সেটি এক মাস আগে ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু পরে তা আর মেরামত করা হয়নি।

হুয়ান্তা শহর এবং চুরকাম্পা প্রদেশ থেকে দমকল কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর পরই সেখানে ছুটে যান স্থানীয় লোকজন। সে সময় তারা বেশ কয়েকজন যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করেন।

পুলিশ এবং দমকল কর্মীরা আহত লোকজনকে সেখান থেকে উদ্ধার করে কাছাকাছি বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন বলে জানা গেছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১লা নভেম্বর, ২০২৬
  • ১৭ই কার্তিক, ১৪৩৩
  • ২০শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page