October 9, 2026, 3:12 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

পে-স্কেল বাস্তবায়নে কমিশনের সুপারিশের অপেক্ষায় আছে সরকার : অর্থ উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নির্বাচনের আগে নবম পে-স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত হবে কিনা, সেটা পে-কমিশনের প্রতিবেদনের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, কমিশনের সুপারিশের অপেক্ষায় আছে সরকার।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান অর্থ উপদেষ্টা।

অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে পে স্কেল দেয়া বা না দেয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে এ বিষয়ে পে কমিশন কাজ করছে। কমিশনের রিপোর্ট পাওয়ার পরে পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

শিগগিরই পে কমিশন পে-স্কেল সংক্রান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানান তিনি।

এ সময় উপদেষ্টা বলেন, জ্বালানি সরবরাহ করার বিষয়টি আমাদের জন্য চ্যালেঞ্জের। এ বিষয়ে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হচ্ছে।

পে স্কেল নিয়ে এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর গণমাধ্যমকে জানিয়ে ছিলেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে নতুন পে স্কেল ঘোষণার কোনো সম্ভাবনা নেই। বর্তমান অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না এবং সেটাই যুক্তিযুক্ত।

জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নবম পে স্কেল নির্ধারণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। আগামী ২১ জানুয়ারি পে-কমিশনের চূড়ান্ত সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সভায় বেতন কাঠামোর সুপারিশ চূড়ান্ত করে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page