October 28, 2026, 9:22 am
শিরোনামঃ
দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা বৈঠক ইসরায়েলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না : অ্যামনেস্টি যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী
এইমাত্রপাওয়াঃ

পোল্যান্ডের কাছে জায়ান্ট হেলিকপ্টার গানশিপ বিক্রি করছে আমেরিকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পোল্যান্ডের কাছে ১২০০ কোটি ডলার মূল্যের হেলিকপ্টার গানশিপ বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন প্রশাসন।

গতকাল (সোমবার) মার্কিন পররারাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, পোল্যান্ড সরকার অ্যাপাচি হেলিকপ্টার গানশিপ নির্মাতা কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে ৯৬টি এএইচ-৬৪ই মডেলের হেলিকপ্টার গানশিপ কিনবে। এসব হেলিকপ্টার গানশিপ বিক্রির ব্যাপারে সবুজ সংকেত পাওয়ার জন্য কংগ্রেসের কাছে নোটিশ পাঠানো হয়েছে।

আইন অনুযায়ী কংগ্রেস ইচ্ছা করলে এই হেলিকপ্টার বিক্রির উদ্যোগ আটকে দিতে পারে তবে তেমনটি হওয়ার সম্ভাবনা একেবারেই কম। পোল্যান্ড হচ্ছে মার্কিন নেতৃত্বাধীন উত্তর আটলান্টিক সামরিক চুক্তি বা ন্যাটো জোটের পূর্ব ইউরোপের একটি গুরুত্বপূর্ণ সদস্য দেশ।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, এসব অ্যাপাচি হেলিকপ্টার গানশিপ পোল্যান্ডের কাছে বিক্রি করলে তাতে দেশটির সামরিক সক্ষমতা বাড়বে এবং যেকোনো যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় অনেকটা কার্যকর শক্তি হয়ে উঠবে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে। শুরু থেকে পোল্যান্ড ন্যাটো সদস্য দেশ হিসেবে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং তখন থেকেই তারা তাদের সামরিক ব্যয় বাড়িয়েছে। তারই অংশ হিসেবে এসব হেলিকপ্টার গানশিপ কিনতে যাচ্ছে পোল্যান্ড সরকার।

 

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page