September 22, 2026, 3:56 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

পোল্যান্ডে ১০০ সাঁজোয়া যানের অর্ডার দিয়েছে ইউক্রেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেন পোল্যান্ডের কাছে ১০০টি রোসোমাক বহুমুখী সাঁজোয়া যানের অর্ডার দিয়েছে। এগুলো ফিনিশ লাইসেন্সের অধীনে তৈরি করা হবে। শনিবার পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি দক্ষিণ পোলিশ শহর সিমিয়ানোভিস স্লাস্কির রোসোমাক উৎপাদন কেন্দ্র পরিদর্শনের সময় এসব কথা বলেন।

মাতেউস মোরাউইকি বলেন, ‘আমি গতকাল (শুক্রবার) ইউক্রেনীয় প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহালের কাছ থেকে ১০০টি রোসোমাকের একটি অর্ডার নিয়ে এসেছি, যা এখানে তৈরি করা হবে।’

প্রধানমন্ত্রী আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে পোল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইউক্রেন যে তহবিল পেয়েছে তার মাধ্যমে এগুলোর অর্থায়ন করা হবে। তবে তিনি কোনো বিশদ বিবরণ বা চুক্তির সামগ্রিক খরচ সম্পর্কে কোনো তথ্য দেননি।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি  ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক বছরের বেশি সময় ধরে চলছে এই সংঘাত । এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইউক্রেনকে প্রচুর অর্থায়ন এবং অস্ত্র সরবরাহ করেছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page