September 28, 2026, 7:44 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

পোল্যান্ড সীমান্তের আরও কাছে ওয়াগনার যোদ্ধারা ; গতিবিধি নিয়ে উদ্বেগ প্রকাশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পোল্যান্ডের সীমান্তের আরও কাছাকাছি পৌঁছে গেছে রাশিয়ার ভাড়াটে ওয়াগনার বাহিনীর সদস্যরা। এই পরিস্থিতিতে ওয়াগনার বাহিনীর গতিবিধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পোল্যান্ড। বস্তুত এই ওয়াগনার বাহিনীর যোদ্ধারাই ইউক্রেনে রাশিয়ার পক্ষে যুদ্ধে অংশ নিয়েছিল।

রোববার (৩০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, পোলিশ সীমান্তের দিকে বেলারুশে রাশিয়ান ওয়াগনার বাহিনীর গতিবিধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি।

শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘১০০ জনেরও বেশি ওয়াগনার ভাড়াটে সৈন্য সুওয়ালকি গ্যাপের দিকে অগ্রসর হয়েছে বলে আমাদের কাছে তথ্য আছে। এই এলাকাটি বেলারুশের গ্রোডনো থেকে খুব দূরে নয়।’

আর এটিই সীমান্তের পরিস্থিতিকে ‘আরও ভয়ঙ্কর’ করে তুলেছে। দক্ষিণ পোল্যান্ডের গ্লিউইসে একটি অস্ত্র কারখানা পরিদর্শনের সময় শনিবার মোরাউইকি সংবাদ সম্মেলনে কথা বলেন এবং এ বিষয়ে সতর্ক করেন।

আল জাজিরা বলছে, গ্রোডনো অঞ্চলটি বেলারুশের পশ্চিমে অবস্থিত। এখান থেকে ন্যাটো সদস্য পোল্যান্ড এবং লিথুয়ানিয়ার সীমান্তের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার (৯ মাইল)। আর সুওয়ালকি গ্যাপ হচ্ছে বেলারুশ এবং রাশিয়ার কালিনিনগ্রাদের বাল্টিক এক্সক্লেভের মধ্যে তাদের ভূখণ্ডে একটি সংকীর্ণ কৌশলগত স্থল করিডোর।

আজকের বাংলা তারিখ



Our Like Page