October 10, 2026, 7:46 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

প্রকাশ্য এজলাসে পদত্যাগ করলেন ভারতের মুম্বাই হাইকোর্টের বিচারক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভরা এজলাসে পদত্যাগ করেছেন ভারতের মুম্বাই হাইকোর্টের বিচারপতি রোহিত দেও। নিজের পদত্যাগের ঘোষণা দেওয়ার পাশাপাশি ক্ষমাও চেয়ে নেন সবার কাছে।

শুক্রবার (৪ আগস্ট) নাগপুর বেঞ্চের বিচারপতি রোহিত দেওয়ের বেঞ্চে উপস্থিত এক আইনজীবী বিষয়টি জানান।

ওই আইনজীবীর দাবি, ভরা এজলাসে বিচারপতি বলেন, যারা আদালতে হাজির আছেন, তাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। আমি কখনও আপনাদের বকুনি দিয়েছি, কারণ আমি চাইতাম যাতে আপনাদের আরও উন্নতি হয়। কিন্তু আমি কাউকে আঘাত দিতে চাইনি। আপনারা সবাই আমার পরিবারের সদস্য। বলতে খারাপই লাগছে, আমি ইস্তফা দিয়েছি। আমি আত্মসম্মানের বিরুদ্ধে কোনো কাজ করতে পারব না।

এ সময় তিনি ব্যক্তিগত কারণে এ পদত্যাগ বলেও উল্লেখ করেন। রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন বলেও জানান তিনি।

২০২২ সালে বিচারপতি রোহিত দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জিএন সাইবাবাকে মাওবাদী যোগসূত্রের মামলায় বেকসুর খালাস করেছিলেন। তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল। পরে সুপ্রিম কোর্ট অবশ্য নাগপুর বেঞ্চের সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করেন। নাগপুর বেঞ্চকে নতুন করে মামলাটি শোনার নির্দেশ দেওয়া হয়।

২০১৭ সালে মুম্বাই হাইকোর্টের বিচারপতি হিসাবে যোগ দেন রোহিত। ২০২৫ সালের ডিসেম্বরে তার অবসরে যাওয়ার কথা ছিল।  সূত্র : এনডিটিভি

 

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page