October 11, 2026, 10:26 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

প্রকৃত দুর্নীতিবাজদের চিহ্নিত করে আইনের আওতায় আনাই দুদকের কাজ : দূদক চেয়ারম্যান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কাউকে হেয় করা নয়, দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনাই দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাজ বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুদ‌কের প্রধান কার্যাল‌য়ে রি‌পোর্টার্স অ্যাগেইনেস্ট করাপশন- র‌্যা‌ক এর ‘সুনী‌তি’ না‌মের স্মর‌ণিকার আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

দুদক চেয়ারম্যান বলেন, সত্যের পরও সত্য থাকে, তথ্যের পরেও তথ্য থাকে, তাই সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরো একটু দেখে নেবেন, কেউ যেন হয়রানি না হয়, সত্যকে সত্য এবং সাদাকে সাদা বলতে হবে। অনেক সময় অনেক তথ্য থেকে যায়, কাউকে হেয় প্রতিপন্ন করা আমাদের কাজ না, দুর্নীতির সঙ্গে যারা প্রকৃতপক্ষে জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনাই আমাদের কাজ। খণ্ডিত তথ্য না দিয়ে পূর্ণাঙ্গ তথ্য দিয়ে ন্যায়বিচারটা প্রতিষ্ঠিত করতে হবে।

দুদকের কমিশনার মোজাম্মেল হক খান বলেন, সুনীতি একটি মূল্যবান দলিল, এখানে অনেকের ছোট ছোট কথা, সুনীতির পক্ষে আমরা আছি, এটাকে পজিটিভলি নেব। এর কথাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব। আপনারা এই নীতিকে ধারণ করতে পারবে ভালো হবে।

দুদক কমিশনার জহুরুল হক বলেন, আপনারা ভালো সংবাদ করবেন এটাই স্বাভাবিক, নেগেটিভ বলবেন, তবে নেগেটিভ দিয়ে সমাজ প্রতিষ্ঠা হয় না, এজন্য পজিটিভ নিউজ করেন সমাজকে প্রতিষ্ঠিত করতে হবে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দুদক স‌চিব মো. মাহবুব হো‌সেন। এছাড়া র‌্যা‌কের সভাপতি আহম্মদ ফয়েজসহ সংগঠনটির নেতারা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page