September 21, 2026, 6:54 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

‘প্রকৃত যুদ্ধের’ জন্য মহড়া জোরদারের নির্দেশ দিলেন উঃ কোরিয়ার প্রেসিডেন্ট কিম 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কিম জং উন উত্তর কোরিয়ার সামরিক বাহিনীকে একটি সত্যিকারের যুদ্ধের জন্য মহড়া জোরদার করার নির্দেশ দিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার এ তথ্য জানিয়েছে। এ সময় কিমকে তার মেয়ের সঙ্গে একটি হামলার মহড়া তদারকি করতে দেখা যায়।

ছবিতে দেখা গেছে, কিম এবং তার মেয়ে, দুজনেই কালো জ্যাকেট পড়া ছিল। এদিকে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী গতকাল জানায়, তারা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সনাক্ত করেছে এবং একই স্থান থেকে একাধিক উৎক্ষেপণের সম্ভাবনা পরীক্ষা করছে।

শুক্রবার কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, হোয়াসোং ইউনিট একই সময়ে কমপক্ষে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। কেসিএনএ জানায়, এই ইউনিটটি কোরিয়ার পশ্চিম সাগরের পানিতে লক্ষ্যবস্তুতে একটি শক্তিশালী গোলা ছুড়েছে।

তারা আরও জানায়, মহড়া পরিদর্শন করার সময়, কিম সৈন্যদের দুটি কৌশলগত মিশনের জন্য প্রস্তুত থাকতে বলেছেন, প্রথমটি যুদ্ধ প্রতিরোধ করা এবং দ্বিতীয়টি যুদ্ধে উদ্যোগ নেওয়া।

দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র যখন পাঁচ বছরের মধ্যে তাদের বৃহত্তম যৌথ মহড়া আসন্ন, তখনই কিম এমন নির্দেশনা দিলেন।

বর্তমানে দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। উত্তর কোরিয়া একদিকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত নিষিদ্ধ অস্ত্র পরীক্ষা পরিচালনা করছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়া ওয়াশিংটনের সঙ্গে প্রতিক্রিয়া হিসেবে নিরাপত্তা সহযোগিতা বাড়াচ্ছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page