September 28, 2026, 6:28 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় ইভ্যালি’র রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনের তিন বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

কারাদণ্ডের পাশাপাশি তাদের পাঁচ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত।

আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. মিসবাহ উর রহমান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আসামিরা পলাতক তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ইভ্যালি বিভিন্ন মাধ্যমে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন পণ্য বিক্রয় করতো। এতে আকৃষ্ট হয়ে ১২ লাখ সাড়ে ৩৭ হাজার টাকায় মো. রাজিব নামে এক ব্যক্তি পাঁচটি বাইক অর্ডার করেন। তবে কর্তৃপক্ষ ৪৫ দিনের মধ্যে বাইক তিনটি সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় ২০২২ সালের ২৬ এপ্রিল ঢাকার আদালতে একটি মামলা দায়ের করেন।

মামলার বাদীর আইনজীবী আল মামুন রাসেল বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ রায়ের ফলে ভুক্তভোগীদের মধ্যে কিছুটা হলেও ন্যায়বিচারের অনুভূতি ফিরে আসবে বলে আশা করছি।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page