August 5, 2026, 7:43 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক যশোরের বেনাপোল ইমিগ্রেশনে টাঙ্গাইলের কৃষকলীগ নেতা আটক যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইকালে তরুণী আটক যশোরের বেনাপোল বন্দর ট্রাফিক পরিচালক শামীম নাটোরে বদলির প্রজ্ঞাপণ প্রকাশে বন্দরজুড়ে তোলপাড় ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে
এইমাত্রপাওয়াঃ

প্রতারণা ও অর্থপাচারের দায়ে তুরস্কের এক ব্যবসায়ীর ১১ হাজার বছর কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রতারণা ও অর্থপাচার মামলায় তুরস্কের এক ব্যবসায়ীকে ১১ হাজার ১৯৬ বছরের সাজা দেওয়া হয়েছে। ২৯ বছরের ফারুক ফাতিহ ওজ নামে ওই ব্যক্তি তুরস্কে ক্রিপ্টো কারেন্সির প্রতিষ্ঠাতা। অর্থপাচার, জালিয়াতি ও অপরাধমূলক কাজের মাধ্যমে গ্রাহকের দুই বিলিয়ন ডলার প্রতারণা করেছেন বলে অভিযোগ তার বিরুদ্ধে।

এ ধরনের কাজে সহযোগিতার অভিযোগে একই সাজা দেওয়া হয়েছে তার দুই ভাইকেও। গত শুক্রবার চমকে দেওয়া কারাদণ্ডের বিষয়টি প্রকাশ্যে এসেছে।

অর্থপাচার, জালিয়াতির দায়ে বিপক্ষের কৌঁসুলি দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ৪০ হাজার ৫৬২ বছরের সাজার আবেদন করেছিলেন। যদিও শেষ পর্যন্ত বিচারক তাকে ১১ হাজার ১৯৬ বছরের কারাদণ্ডের সাজা শোনায়।

শুনানিতে ফারুক দাবি করেন, যদি তিনি কোনও অপরাধ করতেন তাহলে এমন অপেশাদার আচরণ করতেন না। যদিও বিপক্ষের আইনজীবীর দাবি, ফারুক ২০২১ সালের এপ্রিলে তুরস্ক থেকে পালিয়ে যাওয়ার সময় ক্রিপ্টো কারেন্সি ব্যবহারকারীদের সম্পদের ২৫০ মিলিয়ন লিরা (প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলার) তিনটি গোপন অ্যাকাউন্টে সরিয়ে ফেলেন। এই কাজে সহযোগী ছিলেন তার দুই ভাই সেরাপ ও গুভেন। এই কারণে তাদেরও এক সাজা শুনিয়েছে আদালত।

একটি বিষয়ে এখন প্রশ্ন উঠছে, মানুষের ৭০-৮০ বছরের জীবনে ১১ হাজার বছর জেল খাটা কখনই সম্ভব না। তাহলে কীসের ভিত্তিতে এমন সাজা দিলেন বিচারক। আসলে অপরাধের মাত্রা বোঝাতেই দোষীকে এমন শাস্তি দেওয়া হয়েছে বলে খবর। আদতে যা যাবজ্জীবন কারাদণ্ডে পরিণত হবে।

 

 

 

 

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page