September 28, 2026, 1:52 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

প্রতিবেশী বেলারুশে যে কোনও আগ্রাসন রাশিয়ার ওপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে : পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রতিবেশী এবং মিত্র বেলারুশের বিরুদ্ধে যে কোনও আগ্রাসন রাশিয়ার ওপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, বেলারুশকে রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেবে মস্কো।

ক্রেমলিনের নিরাপত্তা পরিষদের বৈঠকে শুক্রবার পুতিন সতর্ক করে বলেন, ‘বেলারুশকে সম্ভাব্য আক্রমণ থেকে রক্ষা করতে যে কোনও উপায় ব্যবহার করবে।’

ন্যাটোভুক্ত দেশ পোল্যান্ড শুরু থেকেই ইউক্রেনের পাশে দাড়িয়েছে। রুশ আগ্রাসনের জবাবে দেশটিতে থাকা রাশিয়ানদের একটি স্কুলও বন্ধ করে দেয় পোল্যান্ড সরকার। এবার তারা বেলারুশ সীমান্তের কাছে সেনা জড়ো করা শুরু করেছে বলে খবর পাওয়া গেছে।

পুতিন বলেন,  ‘পশ্চিম ইউক্রেনে অভিযান পরিচালনা করতে পারে পোলিশ-লিথুয়ানিয়ান ইউনিট। এই অঞ্চলটি অতীতে পোল্যান্ডের ছিল। অঞ্চলটির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চাইছে ইউক্রেন।’

তিনি বলেন, ‘বেলারুশ উদ্বিগ্ন। কারণ এটি ইউনিয়ন রাজ্যের অংশ। তাই বেলারুশের বিরুদ্ধে আগ্রাসন চালানোর অর্থ হবে রাশিয়ান ফেডারেশনের বিরুদ্ধে আগ্রাসন। আমরা সর্ব শক্তি দিয়ে তা প্রতিহত করব।’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। পশ্চিমাসহ বিশ্বের বিভিন্ন দেশে রাশিয়ার এই আগ্রাসনের নিন্দা জানালেও বেলারুশ শুরু থেকেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশে আছে।

কদিন আগে বেলারুশে পারমাণবিক সরঞ্জামও পাঠিয়েছে রাশিয়া। এ ছাড়া পুতিনের বিরুদ্ধে ওয়াগনার গ্রুপের বিদ্রোহ দমনেও মধ্যস্ততাকারীর ভূমিকায় ছিলেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। সূত্র: আল জাজিরা 

আজকের বাংলা তারিখ



Our Like Page