September 28, 2026, 2:46 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার কাজ চলবে : ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী

জেনারেল নাসিরজাদে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে বলেছেন, তার দেশ ‘দৃঢ়ভাবে’ নিজের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার কাজ চালিয়ে যাবে।

ইরানের পার্লামেন্টে অনুষ্ঠিত আস্থাভোটে জয়ী হয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নেয়ার পর বৃহস্পতিবার তেহরানে এক বক্তৃতায় তিনি এ প্রত্যয় জানান।

জেনারেল নাসিরজাদে বলেন, “দেশের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার কাজ দৃঢ়ভাবে অব্যাহত থাকবে এবং এক্ষেত্রে বিদ্যমান বাধাগুলি অতিক্রম করতে প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহার করা হবে।” ইরানের সামনে থাকা সমূহ হুমকি মোকাবিলা করার জন্য প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

নাসিরজাদেহ ইরানের প্রতিরক্ষা শিল্পের তাৎপর্য তুলে ধরে বলেন, আত্মবিশ্বাস এবং আত্মনির্ভরতার মতো ধারণাগুলি ইরানের প্রতিরক্ষা শিল্পে বিকশিত হয়েছে; যা দেশের অন্যান্য শিল্পের বিকাশের জন্য একটি মডেল হিসাবে কাজ করতে পারে।

সাম্প্রতিক বছরগুলিতে, ইরানের সামরিক বিশেষজ্ঞ এবং প্রকৌশলীরা বিস্তৃত পরিসরে দেশীয় সামরিক সরঞ্জাম তৈরিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন, যা সশস্ত্র বাহিনীকে স্বয়ংসম্পূর্ণ করে তুলেছে।

ইরানের কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, দেশটি তার সামরিক সক্ষমতা জোরদার করতে দ্বিধা করবে না এবং ইরানের প্রতিরক্ষা সক্ষমতা কখনই বহিঃশক্তির সঙ্গে আলোচনার বিষয়বস্তু হবে না।

আজকের বাংলা তারিখ



Our Like Page