September 23, 2026, 3:54 pm
শিরোনামঃ
জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু গাজায় ভয়াবহ দুর্ভোগে নীরব থাকবে না ব্রিটেন : ব্রিটেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের তৈরি একই প্রতিষ্ঠানের সঙ্গে ড্রোন চুক্তি করলো ভারত-পাকিস্তান গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে তীব্র চাপের মুখে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

প্রথমিক বিদ্যালয়ে থাকছে না আর বৃত্তি পরীক্ষা ; দেওয়া হবে ‘উৎসাহ ভাতা’

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  প্রথমিক বিদ্যালয়ে থাকছে না আর বৃত্তি পরীক্ষা । এর পরিবর্তে শিক্ষার্থীরা অলিম্পিয়াডের মতো বিভিন্ন উৎসবের মাধ্যমে পাবে মেধাবৃত্তি।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে মন্ত্রণালয়ের সভাকক্ষে এর আয়োজন করা হয়।

ফরিদ আহাম্মদ বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়সহ আন্তঃমন্ত্রণালয় সভা করে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কোচিংমুখিতাকে শতভাগ নিরুৎসাহিত করা ও প্রতিযোগিতামূলক পরীক্ষাকে নিরুৎসাহিত করে ধারাবাহিক মূল্যায়নকে উৎসাহিত করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তবে পরীক্ষা না হলেও মেধাবৃত্তির পরিবর্তে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়া হবে জানান সচিব। বলেন, ‘প্রাথমিক শিক্ষার্থীদের মেধা বিকাশ করতে ক্ষুদ্র অলিম্পিয়াড, বাংলা অলিম্পিয়াড, বিজ্ঞান অলিম্পিয়াডসহ এ ধরনের কার্যক্রমের মাধ্যমে প্রাথমিকের শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়া হবে। এ বিষয়ে কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন নিয়ে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

উল্লেখ্য, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২০০৯ সালে জাতীয়ভাবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু করে সরকার। এর পর থেকে মেধাবৃত্তি দেওয়া শুরু হয় ওই পরীক্ষার ফলের ভিত্তিতেই। ফলে আলাদা বৃত্তি পরীক্ষা বন্ধ হয়ে যায়। দেশে কোভিড মহামারি শুরু হলে ২০২০ ও ২০২১ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষা বন্ধ থাকে। ওই সময় বৃত্তিও দেওয়া হয়নি। এ পরিস্থিতিতে প্রাথমিকে মেধাবৃত্তির জন্য যোগ্য শিক্ষার্থী বাছাই করতে ২০২২ সালে আবারও আলাদা বৃত্তি পরীক্ষা নেওয়া হয়। এবার সেটিও বাতিল করা হলো।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page