March 27, 2026, 2:07 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

প্রথম আলোর সম্পাদকসহ তিন জনের বিরুদ্ধে মামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ তিন জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর রমনা থানায়  মামলা হয়েছে।
মামলায় মতিউর রহমান ছাড়াও প্রথম আলোর সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস ও তার ক্যামেরাম্যানকে আসামি করা হয়েছে। এছাড়া এ মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়।
বুধবার দিবাগত রাতে সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল মালেক ওরফে মশিউর মালেক বাদি হয়ে এ মামলা করেন।
আজ বৃহস্পতিবার ডিএমপি রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান জানিয়েছেন, রমনা থানার পরিদর্শক (নিরস্ত্র) আবু আনছারকে মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।
আইনজীবী আবদুল মালেক সাংবাদিকদের জানান, ‘প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সাভারের নিজস্ব প্রতিবেদক সাংবাদিক শামসুজ্জামান ও ক্যামেরাম্যানের বিরুদ্ধে আমি বাদি হয়ে একটি এজাহার করেছি।’
মামলার বিবরণী থেকে জানা যায়, বুধবার  দিবাগত  রাত ১১টা ১০ মিনিটে রমনা থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুন্ন করার অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তরা আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা তথ্য ছড়িয়েছেন। ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ৩১ ও ৩৫ ধারায় মামলাটি করা হয়।
এরআগে বুধবার দিবাগত মধ্যরাতে স্বাধীনতা দিবসে ‘মিথ্যা ও বানোয়াট’ তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগ এনে ঢাকার কল্যাণপুরের বাসিন্দা সৈয়দ মো. গোলাম কিবরিয়া বাদি হয়ে শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় স্বাধীনতা নিয়ে জনমনে ‘অস্থিতিশীল ও বিভ্রান্তিকর পরিস্থিতি’ তৈরি করার অভিযোগ আনা হয়।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page