October 13, 2026, 4:24 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা রাজশাহীর চাঁদের খোঁজ জানে না কেউ ; হন্যে হয়ে খুঁজছে পুলিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির পর থেকে লাপাত্তা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। বিভিন্ন সময় নানা বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনা-সমালোচনায় থাকা প্রায় অর্ধশতাধিক মামলার আসামি চাঁদকে গ্রেপ্তারে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। তবে গেল ৬ দিন ধরে তার কোন নাগাল পাচ্ছে না আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা।

এ দিকে চাঁদের এমন কুরুচিপূর্ণ বক্তব্যে চরম বিব্রতকর অবস্থায় বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। ফলে দলীয় ভাবে কঠোর সাংগঠনিক ব্যবস্থার মুখেও পড়তে পারেন আলোচিত বিএনপি নেতা চাঁদ, বলে জানান বিএনপির একাধিক নেতা।

পুলিশ কর্মকর্তারা জানান, গ্রেপ্তারের জন্য রাজশাহী জেলা পুলিশের বেশ কয়েকটি দল সোমবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালালেও অভিযুক্ত বিএনপি নেতাকে এখন পর্যন্ত পাওয়া যায়নি।

জানা যায়, ১৯ মে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুরে কেন্দ্রীয় কর্মসূচি পালনের সময় সভাপতির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে কবরস্থানে পাঠাতে হবে বলে উদ্ধত্যপূর্ণ বক্তব্য দেন। এরপর চাঁদের সেই বেফাঁস বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ফুঁসে উঠে গোটা দেশে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনর নেতাকর্মীসহ সমর্থকরা। বিক্ষোভে-বিক্ষোভে, শ্লোগানে-শ্লোগানে চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি তাকে গ্রেপ্তারে সোচ্চার হয়ে উঠে পুরো দেশ। পুঠিয়া ও নাটোর সদর থানাসহ দেশের বিভিন্ন থানায় সন্ত্রাস দমনসহ বিভিন্ন অপরাধে একের পর এক হতে থাকে মামলা। ওই সব মামলায় চাঁদকে গ্রেফতারে মাঠ পর্যায়ে ব্যাপক তৎপরতা শুরু করেছে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা।

তবে গত ৬ দিন ধরে লোক চক্ষুর আড়ালে রয়েছেন চাঁদসহ তার একান্ত সহকারী। ফলে চাঁদের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে একাধিকবার সাঁড়াশি অভিযান পরিচালনা করেও তার নাগাল পাচ্ছে না আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা।

এদিকে চাঁদের এমন বেফাঁস বক্তব্যে ইতিমধ্যে দু:খ প্রকাশ করে বক্তব্য দিয়েছেন দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও রাজশাহী সদরের সাবেক এমপি মিজানুর রহমান মিনু। মিজানুর রহমান মিনু চাঁদের বক্তব্যকে ‘অনিচ্ছাকৃত ভুল’ আখ্যা দিয়ে ক্ষমা চেয়েছেন।

স্থানীয় সাংবাদিকদের ফোন করে তিনি বলেন, ‘রাজনৈতিক সভাগুলোতে ভাষণ দেওয়ার সময় এ ধরনের ঘটনা ঘটে, ভুল হয়। অবিলম্বে চাঁদের ক্ষমা চাওয়া উচিত ছিল।’

মিনু আরও বলেন, ‘চাঁদের বক্তব্যের সঙ্গে তার দলের কোনো সম্পর্ক নেই। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়, এটাই বলার জন্য আমাদের দলের উচ্চপর্যায়ের নির্দেশে রয়েছে। কিন্তু চাঁদ আবেগের বশবর্তী হয়ে ভুল করেছে, তার জন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি।’

বিষয়টি সম্পর্কে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, ‘ঘটনার পর থেকে তাকে গ্রেফতারে তৎপর রয়েছে পুলিশ। বিভিন্ন ইউনিটে কাজ চলমান রয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেফতারে সম্ভব হবে বলে তিনি আশা করেন।’

রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বলেন, ‘আমরা তাকে খুঁজে পাইনি। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছি।’

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page