October 14, 2026, 11:19 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলার সাজাপ্রাপ্ত আসামি রোমেল শাহজাদপুরে গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলায় অন্যতম সাজাপ্রাপ্ত আসামি খালেদ মঞ্জুর রোমেলকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার সিরাজগঞ্জের শাহজাদপুরে বেলতৈল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় প্রেসব্রিফিং করে র‌্যাব-৬-এর অধিনায়ক লে. কর্নেল মোসতাক আহমদ এ তথ্য জানান।

তিনি বলেন, ২০০২ সালের ৩০ আগস্ট প্রধানমন্ত্রী একজন ধর্ষিতাকে দেখতে গিয়েছিলেন সাতক্ষীরা সদর হাসপাতালে। ভিকটিমকে সান্ত্বনা দিয়ে ফেরার সময় সাতক্ষীরা জেলার কলারোয়া থানা এলাকায় তাঁর গাড়িবহর পথরোধ করে সন্ত্রাসীরা। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র, হাত বোমাসহ কতিপয় সন্ত্রাসী গাড়িবহরে হামলা চালায়। গ্রেপ্তারকৃত আসামি খালেদ মঞ্জুর রোমেল অপরাধীদের মধ্যে অন্যতম। তিনি (মামলার ২৪ নম্বর আসামি) তার সহযোগীদের নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। ফলে ১০-১২ জন নেতাকর্মী গুরুতর আহত হন। তাছাড়াও উক্ত সন্ত্রাসীর বিরুদ্ধে অগ্নিসন্ত্রাস, চাঁদাবাজী, প্রাণনাশের চেষ্টাসহ একাধিক মামলা চলমান রয়েছে।

আসামি খালেদ মঞ্জুর রোমেল আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন পালিয়ে বেড়াচ্ছিল। মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় গত গেল ১৮ এপ্রিল সাতক্ষীরা স্পেশাল ট্রাইবুনাল-৩ এর বিজ্ঞ বিচারক আসামি খালেদ মঞ্জুর রোমেলসহ ৪৮ জনকে সাজা প্রদান করেন।

বুধবার প্রাপ্ত সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন বেলতৈল এলাকায় অভিযান পরিচালনা করে আসামি খালেদ মঞ্জুর রোমেলকে (৪২) গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারকৃত আসামিকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page