March 17, 2026, 1:52 pm
শিরোনামঃ
কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহত হওয়ার প্রেক্ষিতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট মুইজ্জু অযাচিত যানজট রুখতে কাজ করছে পুলিশ : আইজিপি ১৯ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন ৩৩০ জন সার্জেন্ট ও এসআই রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার বরিশালে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে পুড়িয়ে হত্যার অভিযোগ কাবুল ক্লিনিকে হামলায় বিপুল সংখ্যক নিহত কিউবা দখলে নেয়ার হুমকি দিলো ট্রাম্প ড্রোন হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে যুক্তরাজ্য-ইউক্রেন হরমুজ প্রণালীকে নিরাপদ করতে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর প্রতি সাহায্যের আহ্বান জানিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

প্রধানমন্ত্রীর ভারত সফরে সই হবে ৩ সমঝোতা স্মারক : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে তিন সমঝোতা স্মারক সই হবে। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর টাকা-রুপিতে লেনদেন সুগম করা, কৃষিখাতে গবেষণা ও সাংস্কৃতিক বিনিময় বিষয়ে তিনটি সমঝোতা স্মারক সই হবে। এছাড়া বিদ্যুৎ ও রেলপথের একাধিক প্রকল্প উদ্বোধন করা হবে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধানমন্ত্রীর আসন্ন দিল্লি সফরের প্রস্তুতি সম্পর্কে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এ কে আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে তিনটি সমঝোতা স্মারক সই হবে। যার অন্যতম গুরুত্বপূর্ণ সমঝোতা হবে টাকা-রুপি লেনদেন সহজীকরণ সংক্রান্ত। বাংলাদেশ ব্যাংক ও ভারতের এনপিসিআই’র (ন্যাশনাল পেমেন্ট করপোরেশন অব ইন্ডিয়া) মধ্যে ওই সমঝোতা স্মারক সই হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ৮ থেকে ১০ সেপ্টেম্বর জি২০ শীর্ষ সম্মেলনে অংশ নিতে দিল্লি যাবেন। সফরের প্রথমদিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে। এছাড়া সম্মেলনের সাইডলাইনে সৌদি আরবের ক্রাউন প্রিন্স, আর্জেন্টিনা, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা আছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page