October 30, 2026, 3:19 pm
শিরোনামঃ
চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত
এইমাত্রপাওয়াঃ

প্রধানমন্ত্রী উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

বুধবার (৭ জুন) সকাল ১০টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টার একান্ত সচিব মুকতাদির আজিজ।

তিনি বলেন, সকালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস কার্যালয়ে এসেছিলেন। সেসময় তার সঙ্গে দূতাবাসের একজন কর্মকর্তা ছিলেন। বৈঠকে কী বিষয়ে আলোচনা করেছেন তা জানি না।

এদিকে জানা গেছে, তৌফিক-ই-ইলাহী ও পিটার হাস প্রায় ঘণ্টা খানেক সময় ধরে আলোচনা করেন।

এ বিষয়ে জানতে তৌফিক-ই-ইলাহীর মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। বৈঠকের বিষয়ে মার্কিন দূতাবাস থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page