September 30, 2026, 4:24 pm
শিরোনামঃ
চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক কুষ্টিয়ায় শিয়ালের টানাটানিতে খড়ের নিচ থেকে বেরিয়ে এলো যুবকের মরদেহ নারায়ণগঞ্জে ড্রেন থেকে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার পাকিস্তানের আকাশপথ বন্ধ ; চীনের আকাশপথ ব্যবহারের আলোচনায় ভারত সেনা প্রত্যাহার করলেও ইরাকের তেল বিক্রির অর্থ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ‘নূহের নৌকা’র খোঁজে পাহাড় খনন করছে তুরস্ক যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক
এইমাত্রপাওয়াঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির মামলায় বিএনপি নেতা চাঁদকে কারাগারে পাঠালেন আদালত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির মামলায় রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে ফরিদপুরে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। ফরিদপুরের আদালতে দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের কয়েদি গাড়িতে তাঁকে আদালতে আনা হয়। এরপর আদালতের বিচারক তাঁকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠান।

২৩ মে ফরিদপুর ১ নম্বর আমলি আদালতে (সদর) মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মামলাটি করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। বাদী পক্ষের আইনজীবী জাহিদ ব্যাপারি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মানহানি (পেনাল কোডের ৫০০/৫০১) ও ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে এ অভিযোগ করা হয়। আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরুণ বাছাড় তাঁকে হাজিরের নির্দেশ দেন। এরপর তাঁকে মঙ্গলবার আদালতে হাজির করা হলে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

আজকের বাংলা তারিখ



Our Like Page