October 30, 2026, 10:19 am
শিরোনামঃ
চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত
এইমাত্রপাওয়াঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের আম হাতে পেয়ে সম্মানিত অনুভব করছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহারের আম হাতে পেয়েছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও। আর এরপরই আনন্দ প্রকাশ করে টুইট করেছেন তিনি। সুস্বাদু আম পেয়ে তিনি সম্মানিত অনুভব করছেন বলেও জানান নেইফিউ।

বুধবার (১৪ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও আসামের পর নাগাল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশের ‘আম কূটনীতি’। মঙ্গলবার নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ‘উত্তম মানের আম’ হাতে পান এবং এরপরই আনন্দ প্রকাশ করে টুইট করেন।

টুইটারে তিনি লিখেছেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে উৎকৃষ্ট মানের আম পেয়ে আমি সম্মানিত। আমি আশা করি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার হবে। বাংলাদেশের মানুষের জন্য শুভ কামনা।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রায় ৬০০ কেজি বাংলাদেশি আম উপহার পাঠান। এছাড়া দিন দু’য়েক আগেই আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার হিসেবে ৩০০ কেজির বেশি আম পেয়েছেন।

এছাড়া বাংলাদেশ থেকে মৌসুমী রসালো এই ফল পাঠানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত। সোমবার টুইটারে দেওয়া এক বার্তায় তিনি বলেন, আমাকে সুস্বাদু আম পাঠানোর জন্য আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।

মেঘালয়ের সংবাদমাধ্যম শিলং টাইমস জানিয়েছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তর-পূর্ব ভারতের সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদের জন্য ৩ হাজার কেজি আম পাঠিয়েছেন।

সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, জুন মাস হলো ফলের রাজা হিসেবে পরিচিত আমের মাস এবং সাম্প্রতিক অতীতে প্রতি বছরের মতো এবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেঘালয়সহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের জন্য উপহার হিসেবে আম পাঠিয়েছেন।

তার এই ধরনের পদেক্ষেপ দুই প্রতিবেশী দেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

 

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page