September 29, 2026, 8:45 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেলফি তুললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের নয়াদিল্লিতে জি২০ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে সেলফি তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় পাশে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

 

।

দিল্লির ‘ভারত মন্ডপম’ কনভেনশন সেন্টারে শনিবার (৯ সেপ্টেম্বর) জি২০ শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশন শেষে জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) থিম্যাটিক অ্যাম্বাসেডর সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে এই সেলফি তোলেন।

 

এ দিন সকালে জি-২০ সম্মেলনে শেখ হাসিনা উপস্থিত হলে তাকে অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুপুরে জি২০ সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এর আগে গতকাল শুক্রবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেশটির প্রধানমন্ত্রীর প্রশাসনিক বাসভবনে মোদির সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা।

দ্বি-পক্ষীয় এই বৈঠকে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদির মধ্যে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি বলে গণমাধ্যম ব্রিফিংয়ে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচন এবং ইন্দো-প্যাসিফিক ইস্যু নিয়ে দুই প্রধানমন্ত্রীর মধ্যে কোনো আলোচনা হয়নি।

অপরদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বি-পক্ষীয় বৈঠকে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য ও সংযোগ, পানিসম্পদ, বিদ্যুৎ ও জ্বালানি, উন্নয়ন সহযোগিতা, সাংস্কৃতি এবং মানুষে-মানুষে বন্ধনসহ দ্বি-পক্ষীয় সহযোগিতার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page