September 8, 2026, 10:00 pm
শিরোনামঃ
ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত  যশোর কারাগারে কয়েদির মৃত্যু ভারতে কারাভোগের পর বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন দুই বাংলাদেশি নারী অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের
এইমাত্রপাওয়াঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দেশব্যাপী শিশুদের মাঝে খাবার বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ কমিটির পক্ষ থেকে আজ  ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা সদরে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় সুবিধাবঞ্চিতদের মাঝে সুষম খাবার বিতরণ করা হয়।

শুক্রবার (১৭ মে) দুপুর তেজগাঁও রহমতে আলম ইসলাম মিশন এতিমখানায় সুষম খাবার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জননেতা ওবায়দুল কাদের এমপি।

শুক্রবার আজিমপুর সলিমুল্লাহ মুসলিম এতিমখানা, সোবহানবাগ মসজিদ কমপ্লেক্স এতিমখানা, ফরাশগঞ্জ অরফানেজ সোসাইটি ( হিন্দু অনাথ আশ্রম), মোহাম্মদপুর জামেয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা, বাড্ডা বেরাইদ রহিম উল্লাহ মাদ্রাসা ও এতিমখানায় সুবিধাবঞ্চিতদের মাঝে সুষম খাবার বিতরণ করা হয়।

এছাড়াও চট্টগ্রামে হজরত আমানত শাহ মাজার, গরীব উল্লাহ শাহ মাজার সংলগ্ন এতিমখানা এবং কদম মোবারক এতিমখানা, সিলেটে হজরত শাহ জালাল মাজার সংলগ্ন এতিমখানা, পাবনা, কুমিল্লা,বরিশাল  কুষ্টিয়াসহ বিভিন্ন জেলা সদরে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানায় সুবিধাবঞ্চিতদের মাঝে সুষম খাবার বিতরণ করা হয়।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন এবং উপ কমিটির সদস্যবৃন্দ এইসময় উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page