October 20, 2026, 4:59 am
শিরোনামঃ
যশোরে অস্ত্র গুলি ও হেরোইন মামলায় মহি পাগলার যাবজ্জীবন কারাদণ্ড যশোরের শার্শায় আত্মহত্যার আগে ফেসবুক লাইভে দুই সন্তানের জননী ; দায়ি শিক্ষক স্বৈরাচারের ফেরার পথ খুলে দেওয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়ে মারাত্মক সংকটে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রিসভার যে কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে : অ্যাটর্নি জেনারেল চলতি অর্থবছরে স্থানীয় সরকারের সব নির্বাচন করা কঠিন : ইসি নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত চুয়াডাঙ্গায় নিখোঁজের পাঁচদিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ইতালিতেও বিক্ষোভ ; আহত ১৪১ পুলিশ ও ১৯৭ জন আটক ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ‘খুব কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের শক্তিতে বিশ্বাসী : ডেপুটি স্পিকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি এবং তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আমরা ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়ার পথে রয়েছি। শেখ হাসিনা জনগণের শক্তি এবং বাঙালি জাতির উত্থানে বিশ্বাসী।

আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পিকার এসব কথা বলেন।
আলোচনা সভায় ড. আওলাদ হোসেন, এমপি বক্তব্য রাখেন।
ডেপুটি স্পিকার বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতার পরিবারকে নৃশংসভাবে হত্যার সময় প্রাণে বেঁচে যাওয়া শেখ হাসিনা নিজের জীবনের ঝুঁকি নিয়ে জাতির পিতার আদর্শ বাস্তবায়ন ও বাঙালি জাতির দায়িত্ব গ্রহণের জন্য নিজ মাতৃভূমিতে ফিরে আসেন। তিনি এসেছিলেন বলেই আমরা আজ উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছি।
শামসুল হক টুকু বলেন, জাতির পিতার কন্যা দেশে ফিরে এসে বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরেছিলেন বলেই বাংলাদেশে আজ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হয়েছে এবং দেশ উন্নয়নের মহাসড়কে রয়েছে। বিশ্ব নেতৃত্বের যোগ্যতা অর্জনকারী শেখ হাসিনা বাংলাদেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতে আন্তর্জাতিক বিশ্বের নেতৃত্ব দেয়ার লক্ষ্যে প্রস্তুত করছেন। তিনি প্রতিটি বৈশ্বিক সম্মেলনে সারাবিশ্বের শান্তির কথা তুলে ধরেন।
বঙ্গবন্ধু একাডেমির সভাপতি সফিকুর রহমানের সভাপতিত্বে আওয়ামী লীগ নেতা এম এ করিম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টা মিনহাজ উদ্দিন মিন্টু বক্তব্য রাখেন। এছাড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ২০শে অক্টোবর, ২০২৬
  • ৫ই কার্তিক, ১৪৩৩
  • ৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page