November 28, 2026, 3:57 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে মর্যাদার আসনে আসীন করেছেন : তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে মর্যাদার আসনে আসীন করেছেন। তাঁর দূরদর্শী নেতৃত্বে দেশ আজ মধ্যম আয়ের দেশে উপনীত হয়েছে।

প্রতিমন্ত্রী আজ শনিবার সিংড়া উপজেলায় তাঁর বাসভবনে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের আরইআরএমপি প্রকল্পের কর্মীদের মাঝে সঞ্চয় তহবিলের চেকসহ সনদ বিতরণ এবং ঘুর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রতিমন্ত্রী পলক বলেন, সহমর্মিতা দিয়ে জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সকল শ্রেণী-পেশার মানুষের সমৃদ্ধির জন্যে তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি ‘আমার গ্রাম আমার শহর’ কার্যক্রম বাস্তবায়ন করছেন। বিদ্যুতের আলোয় গ্রামগুলো জেগে উঠেছে। স্বাস্থ্য, শিক্ষা, সড়ক, ইন্টারনেটসহ সকল নাগরিক সুবিধা এখন গ্রামে পৌঁছে গেছে। তিনি দেশের সকল গৃহহীন পরিবারকে গৃহ নির্মাণ করে দিচ্ছেন। একশ’ দিনের কর্মসূচি, জিআর, টিআর, কাবিখা ইত্যাদি কর্মসূচির মাধ্যমে অনগ্রসর মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রত্যেক পরিবারের কোন একজন সদস্য সুবিধা পাচ্ছেন। এসব কর্মকান্ডের মাধ্যমে প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তন করে যাচ্ছেন।
পলক বলেন, জননেত্রী শেখ হাসিনা সততা, মেধা আর সাহসিকতা দিয়ে দেশের উন্নয়ন নিশ্চিত করেছেন। ১৫ বছরের পথ পরিক্রমায় মধ্যম আয়ের দেশ থেকে আমরা এখন উন্নত দেশের অভিযাত্রী। উন্নত প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশে এখন মানুষের জীবনযাত্রা অনেক সহজ, সুন্দর আর নিরাপদ। প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের সার্থক রুপায়নের পথ পরিক্রমায় ২০৪১ সালের উন্নত স্মার্ট বাংলাদেশ এর রুপকল্প প্রদান করেছেন। দেশপ্রেম, সততা আর দায়িত্ববোধে উজ্জীবিত হয়ে আমরা আমাদের কাংখিত লক্ষ্যে উপনীত হতে চাই।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page