October 13, 2026, 11:16 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

প্রধানমন্ত্রী সারা দেশকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছেন : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘নির্বাচন আসলেই মানুষকে নানাভাবে বিভ্রান্ত করার অপচেষ্টা করা হয়। যারা নির্বাচন নিয়ে নানান ষড়যন্ত্র করছে, তারা মিথ্যাচার করে তথ্যপ্রযুক্তির সুযোগ নিয়ে অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু আমরা বিশ্বাস করি, তারা যতই অপপ্রচার করুক না কেন স্বাধীনতার সপক্ষের শক্তি কখনোই বিভ্রান্ত হবে না।’

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে স্বাধীনতা গ্যালারি উদ্বোধন করতে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘জিয়া, এরশাদ আর খালেদা জিয়া তাদের ২৯ বছরের শাসনামলে বাংলাদেশকে পাকিস্তানের মতো ব্যর্থ আর অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। কিন্তু আমরা জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার মতো নেত্রী পেয়েছি। তার কারণেই আজ বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশ এখন মাধ্যম আয়ের দেশ। প্রধানমন্ত্রী সারা দেশকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক হানাদার বাহিনী আত্মসমর্পণ করে চলে গেলেও তাদের দোসররা এখনও আছে। পাক হানাদারদের সহযোগী রাজাকার, আলবদর, আল শামস, এমনকী যে জামায়াত সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা এখনও নানাভাবে ষড়যন্ত্র করছে। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যারা দেশের স্বাধীনতা বিশ্বাস করে, মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে তাদের এগিয়ে আসতে হবে।’ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

মন্ত্রী পরে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ‘মহান মুক্তিযুদ্ধে পুলিশের বীরত্বের ইতিহাস শীর্ষক’ আলোচনা সভায় যোগ দেন।

পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আবদুল বাতেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাহবুব উদ্দিন আহমেদ বীরবিক্রম। বক্তব্য দেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো.মনিরুজ্জামান, জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, পুলিশ সুপার ফেরদৌস আলম চৌধুরী, রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান মোছাদ্দেক হোসেন বাবলু, মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন এবং পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. একেএম জালাল উদ্দিন আকবর।

আলোচনা সভার আগে মন্ত্রী রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের স্বাধীনতা গ্যালারি উদ্বোধন করেন।

 

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page