September 4, 2026, 6:49 am
শিরোনামঃ
যশোরে হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক যশোর রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ ; সভাপতি রিটন ও সম্পাদক সাগর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির ১ বিলিয়ন ডলার ; প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সই ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী টিআর ও কাবিখাসহ সব সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর নারায়ণগঞ্জে ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ আটক রাজবাড়ীতে পৃথক ঘটনায় ২ নারীর মরদেহ উদ্ধার ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া : ড্যানিশ গোয়েন্দা সংস্থা হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান
এইমাত্রপাওয়াঃ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন সাবেক কূটনীতিক সুফিউর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক কূটনীতিক মোহাম্মদ সুফিউর রহমানকে। সুফিউর রহমান প্রতিমন্ত্রীর মর্যাদায় এই নিয়োগ পেলেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন।

রোববার (২০ এপ্রিল) প্রকাশিত মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা যায়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদসচিব শেখ আব্দুর রশিদ প্রজ্ঞাপনে সই করেছেন।

অবসরে যাওয়ার আগে সাবেক কূটনীতিক সুফিউর রহমান জেনেভায় জাতিসংঘের দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করেন। এর আগে তিনি অস্ট্রেলিয়া ও মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রতিমন্ত্রীর মর্যাদায় বিশেষ সহকারী হিসেবে সুফিউর রহমানকে নিয়োগদান করেছেন। রুলস অব বিজনেস ১৯৯৬ অনুযায়ী উপদেষ্টাকে সহায়তার জন্য সুফিউর রহমানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হলো।

প্রজ্ঞাপনে বলা হয়, বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালে সুফিউর রহমান প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন–ভাতা ও আনুষঙ্গিক সুযোগ–সুবিধা পাবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page