September 28, 2026, 7:49 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

প্রধান উপদেষ্টাসহ ১৩ উপদেষ্টার সাভারে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস ও ১৩ জন উপদেষ্টা আজ সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

প্রথমে ড. ইউনূস সকাল ১০টার দিকে ভারী বৃষ্টির মধ্যে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
তিন বাহিনীর একটি চৌকস দল অনুষ্ঠানে অভিবাদন জানায়। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে।
নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ, তিন বাহিনীর প্রধানগণ এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
পরে, অন্যান্য উপদেষ্টাদের সাথে নিয়ে প্রধান উপদেষ্টা আরও একটি পুষ্পস্তবক অর্পণ করেন।
তিনি দর্শনার্থী বইয়েও স্বাক্ষর করেন।
এরআগে প্রধান উপদেষ্টা হেলিকপ্টারযোগে জাতীয় স্মৃতিসৌধে এসে পৌঁছালে তিন বাহিনীর প্রধানগণ তাঁকে অভ্যর্থনা জানান।
সকাল ১০টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টাবৃন্দ ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করেন।
বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য উপদেষ্টাগণ শপথ গ্রহণ করেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page