October 5, 2026, 7:11 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

প্রধান বিচারপতিকে নাশকতার মামলা দ্রুত নিষ্পত্তির অনুরোধ জোনালেন অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেলে এ এম আমিন উদ্দিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাশকতার মামলাসহ পুরনো সব মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিতে প্রধান বিচারপতি কাছে অনুরোধ জানিয়েছেন অ্যাটর্নি জেনারেলে এ এম আমিন উদ্দিন। রবিবার (২২ অক্টোবর) সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, অগ্নিসন্ত্রাসের ঘটনায় নাশকতার মামলাসহ পুরনো সব মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিতে প্রধান বিচারপতিকে অনুরোধ করেছি। প্রধান বিচারপতিকে সংর্বধনার দিনে সিভিল, ক্রিমিনাল ও রিট সংক্রান্ত যত পুরোনো মামলা আছে সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করতে অনুরোধ করেছি। কয়েকদিন আগে প্রধান বিচারপতি আমাদের নিয়ে বসেছিলেন। সেদিনও পুরনো মামলা নিষ্পত্তির কথা বলেছি। গতকাল (২১ অক্টোবর) প্রধানমন্ত্রী নাশকতার মামলার দ্রুত নিষ্পত্তির কথা বলেছেন। আমি আবারও প্রধান বিচারপতিকে অনুরোধ করবো সব পুরনো মামলা দ্রুত নিষ্পত্তি করতে।

এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, মামলা দ্রুত নিষ্পত্তি করতে আদালতে সাক্ষী হাজির নিশ্চিত করতে পিপিদের পদক্ষেপ নিতে হবে।

 



Our Like Page