March 10, 2026, 10:53 pm
শিরোনামঃ
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ফ্যামিলি কার্ড : অর্থমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী নিরাপদ ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু গোপালগঞ্জে মাদকের টাকার জন্য আইফোন ছিনিয়ে বন্ধুকে হত্যা হরমুজ প্রণালি দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি করেছে ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

প্রবল বর্ষণে চীনের উত্তরাঞ্চল থেকে সরিয়ে নেয়া হয়েছে হাজার হাজার লোককে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  প্রবল বর্ষণের কারনে চীনের রাজধানী বেইজিংসহ উত্তরাঞ্চলের আরো একটি শহরের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
ভয়ংকর ঘূর্ণিঝড় ডকসুরি শুক্রবার থেকে চীনের উত্তরাঞ্চল জুড়ে বয়ে যাচ্ছে। এটি টাইফুন হিসেবে ফিলিপাইনে আঘাত হানার পর দক্ষিণাঞ্চীয় ফুজিয়ান প্রদেশে প্রবেশ করে।
বেইজিংসহ এর আশেপাশের এলাকায় প্রবল বৃষ্টির কারনে কর্মকর্তারা বন্যা, ভূমিধস, নদীর পানি উপচে পড়াসহ কাদাধসের মতো সম্ভাব্য বিপদজনক পরিস্থিতির বিষয়ে সতর্ক করেছেন।
দেশটির সরকারি সংবাদ মাধ্যমে বলা হয়েছে, বেইজিংয়ের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ২৭ হাজার এবং প্রতিবেশী হেবেই প্রদেশের রাজধানী শিজিয়াজুয়াং থেকে ২০ হাজার লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
এদিকে বেইজিংসহ চীনের উত্তরাঞ্চলের লাখ লাখ লোক সর্বোচ্চ সতর্কতা রেড এলার্টের মধ্যে রয়েছে। অন্তত সোমবার সন্ধ্যা পর্যন্ত প্রবল বৃষ্টির আশংকা করা হচ্ছে।
রোববার বেইজিংয়ের বাসিন্দাদের নিতান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ২০১১ সালের পর এ প্রথম এ ধরনের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
উল্লেখ্য দেশটিতে ২০২১ সালের প্রবল বন্যার পর থেকে কর্তৃপক্ষ তীব্র বর্ষণের বিষয়ে সতর্ক রয়েছে। মধ্য চীনের ওই বন্যায় তিনশ’র বেশি লোক প্রাণ হারিয়েছিল।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page