October 13, 2026, 11:28 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ চলছে : সিইসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য কাজ চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আজ মঙ্গলবার সকালে নির্বাচন কমিশন অডিটোরিয়ামে সেমিনার ‘অন ডেভেলপমেন্ট অব ভোটিং ফর ডায়াস্পোরা বাংলাদেশিস’ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, প্রবাসীরা বরাবরই তাদের ভোটের ব্যবস্থা করার দাবি জানিয়ে এসেছেন। আমরা যখন দায়িত্ব নিই, প্রথম থেকেই প্রবাসী বাংলাদেশিদের ভোটিং আগামী নির্বাচনে চালু করার বিষয়ে উদ্যোগী হই… আমরা প্রথম থেকেই এই বিষয়টি নিয়ে কাজ করছি।

এ এম এম নাসির উদ্দিন বলেন, পৃথিবীর অনেক দেশে আউট অব কান্ট্রি ভোটিং আছে। আমরা এটি চালু করতে চাই। অনেক দেশ এটি শুরু করেও পারেনি নানা সমস্যায়। পাশের দেশ ভারতও এখনো এটি চালু করতে পারেনি। কিন্তু, আমরা চাই, সীমিত পরিসরে হলেও শুরুটা অন্তত হোক।

এ বিষয়টি বাস্তবায়ন করার জন্য তিনি রাজনৈতিক দলসহ সকল অংশীজনের সহযোগিতা চান।

অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের পাশাপাশি গণমাধ্যম সম্পাদক, সুশীল সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ এ সংশ্লিষ্ট বেশ কয়েকজন প্রতিনিধি উপস্থিত রয়েছেন।

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page