September 27, 2026, 10:01 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

প্রয়োজনে মজুত থাকা অসংখ্য ক্লাস্টার বোমা ব্যবহার করবে রাশিয়া : পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুমকি দিয়ে বলেছেন, রাশিয়ার কাছেও পর্যাপ্ত ক্লাস্টার বোমার মজুত রয়েছে এবং প্রয়োজনে আমরাও সেগুলো ব্যবহারের অধিকার রাখি। তবে এ ধরনের বোমার ব্যবহারকে তিনি অপরাধ বলেও মনে করেন।

এর আগে বৃহস্পতিবার (১৩ জুলাই) ইউক্রেন জানায়, যুক্তরাষ্ট্রের দেওয়া ক্লাস্টার বোমার চালান তাদের কাছে পৌঁছেছে। কিয়েভের দাবি, ইউক্রেনের ভূখণ্ডে অবস্থানরত রুশ সেনাদের হটাতে এ বোমা ব্যবহার করা হবে। তবে তারা কোনোভাবেই এসব বোমা রাশিয়ার ভূখণ্ডে ব্যবহার করবে না।

ইউক্রেনের এমন অবস্থানের বিপরীতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির রাষ্ট্রায়ত্ত প্রচারমাধ্যম মস্কো টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, প্রয়োজনে রাশিয়াও এমন অস্ত্র ব্যবহার করে জবাব দেবে।

পুতিন বলেন, আমি জানিয়ে দিতে চাই, রুশ ফেডারেশনের কাছেও বিভিন্ন ধরনের ক্লাস্টার বোমার পর্যাপ্ত মজুত রয়েছে। আমরা এখনো সেগুলো ব্যবহার করিনি। তবে ইউক্রেন যদি এ ধরনের বোমা আমাদের বিরুদ্ধে ব্যবহার করে, তাহলে আমাদেরও পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে।

সাক্ষাৎকারে পুতিন বলেন, তিনি ক্লাস্টার বোমার ব্যবহারকে অপরাধ হিসেবে বিবেচনা করেন এবং অতীতে গোলাবারুদের সমস্যা থাকার পরেও রাশিয়া সেগুলো ব্যবহার করেনি।

এদিকে, টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক বলেছেন, বিশ্বের অধিকাংশ দেশে নিষিদ্ধ ঘোষিত ক্লাস্টার বোমা ইউক্রেনকে দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র নিজেকেই অপমান করেছে। এই বোমা চলমান ইউক্রেন সংকট সমাধানে তেমন কোনো ভূমিকাই রাখবে না।

শনিবার (১৫ জুলাই) এক টুইট বার্তায় ইলন লেখেন, ইউক্রেনে পাঠানোর মতো স্বাভাবিক গোলাবারুদ ফুরিয়ে গেছে। তাই এখন আমরা সেখানে ক্লাস্টার বোমার মতো পুরোনো অস্ত্র পাঠাচ্ছি। এর অর্থ হলো, ইউক্রেন পরিস্থিতির কোনো পরিবর্তন আনতে না পারা এবং এর মাধ্যমে যুক্তরাষ্ট্র নিজেই নিজেকে অপমান করেছে। সূত্র: সিএনএন

 

আজকের বাংলা তারিখ



Our Like Page