April 2, 2026, 8:58 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুতে ভূমিকম্পে ১৪ জনের মৃত্যু নিশ্চিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির সরকার। বুধবার বার্তা সংস্থা এএফপি’র সর্বশেষ হিসেবে এই তথ্য পাওয়া গেছে।

সিডনি থেকে এএফপি আজ এই খবর জানিয়েছে।

এএফপি আরো জানিয়েছে, রাজধানী পোর্ট ভিলার একটি হাসপাতালে ৪ জন, ভূমিধসের ফলে ধংসস্তুপের নীচ থেকে ৬ জন এবং একটি ভবনের ধংসস্তুপ থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ওই ভবনের নীচে আরো মরদেহ থাকতে পারে। তাই মৃতের সংখ্যাও বাড়তে পারে।

এদিকে মঙ্গলবার দিনের শেষে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, ২শ’রও বেশি লোককে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আরো জানিয়েছে, শক্তিশালী ভূমিকম্পে দেশটির প্রধান হাসপাতাল, একটি বিশাল শপিং মল এবং মার্কিন দূতাবাসসহ বিভিন্ন দেশের কূটনীতিক মিশনের ভবন গুলোর অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া রাজধানীর আরো ১০টি ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে।

এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, তিনটি ব্রীজ এবং দু’টি বিদ্যুত লাইন ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে সরকার জানিয়েছে, দেশটির পানি সরবরাহের দু’টি বড় জলাধার সম্পূর্ণরুপে ধংস হয়ে গেছে। এই কারণে পানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে।
বিমান বন্দরের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। বিমানের জ্বালানি দুষিত হওয়ায় বিমান চলাচল বন্ধ রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page