August 26, 2026, 8:14 am
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

প্রাথমিকের রোযা ও ঈদের ছুটি ৭ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রমজান ও ঈদের ছুটি পরিবর্তন হচ্ছে না। আগের ঘোষণা অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রমজান মাসের ছুটি পরিবর্তন হচ্ছে না। পূর্বের ঘোষিত ১৫ রোজা পর্যন্ত অর্থাৎ ৬ এপ্রিল ক্লাস করিয়ে ৭ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ছুটি থাকবে। ২৭ এপ্রিল থেকে ক্লাস শুরু হবে।

বুধবার (২২ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক সংসদীয় কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভা অনুষ্ঠিত হয় মিরপুরের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে (ডিপিই)।

সভা সূত্রে জানা গেছে, করোনার কারণে প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা পিছিয়ে পড়ায় তাদের শিখন ঘাটতি হয়েছে। শিখন ঘাটতি কাটিয়ে উঠতে ১৫ রোজা পর্যন্ত রমজান ও ঈদুল ফিতরের ছুটি আগেই নির্ধারণ করে শিক্ষাপুঞ্জি প্রকাশ করা হয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৪ মার্চ থেকে রমজান শুরু হওয়ায় ২৩ মার্চ থেকে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের ছুটি ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। সেভাবে এ স্তরের বার্ষিক শিক্ষাপুঞ্জি প্রকাশ করা হয়।

মাধ্যমিকের স্কুল-কলেজ আগামীকাল থেকে রমজানের ছুটি শুরু হলেও খোলা থাকছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। সে কারণে এ স্তরের শিক্ষকদের একাধিক সংগঠনের নেতা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে লিখিতভাবে মাধ্যমিক স্তরের সঙ্গে ছুটি সমন্বয় করার দাবি জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষকরা নানাভাবে এ দাবি জানাচ্ছেন।

এসব দাবির পরিপ্রেক্ষিতে বুধবার সংসদীয় কমিটির সভায় ছুটি বাড়ানোর প্রস্তাব তুলে ধরা হলেও তা নাকচ করে দেয়া হয়েছে। ছুটি কমিয়ে দিলে শিখন ঘাটতি কাটানো কঠিন হয়ে পড়বে। শিক্ষার্থীরা আরও পিছিয়ে পড়বে বলে সভায় তুলে ধরেন কমিটির সদস্যরা।

এ প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ উদ্দিন বলেন, প্রাথমিক স্কুলের ছুটি আগের থেকেই নির্ধারিত করা ছিল। করোনাকালীন ক্ষতি পোষাতে রমজানের অর্ধেক দিন ক্লাস নেয়ার সিদ্ধান্ত রয়েছে। তারপরও শিক্ষকরা যেহেতু দাবি তুলেছেন, রমজানের ছুটির বিষয়টি। আমরা আনুষ্ঠানিকভাবে সংসদীয় কমিটিতে উঠিয়েছিলাম, সেখানে তা নাকচ হয়েছে। তার মানে আগে শিক্ষাপুঞ্জি অনুযায়ী স্কুলের ছুটি ও খোলা হবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page