February 27, 2026, 9:14 am
শিরোনামঃ
নরসিংদীতে অপহরণের পর কিশোরীকে হত্যার অভিযোগে ৫ জন আটক লক্ষ্মীপুরে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে ১৫ জন আটক ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা এপস্টেইনের অপরাধ সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না : হিলারি ক্লিনটন পাকিস্তানের হামলায় আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদা নিহত আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো পাকিস্তান ইউক্রেনের জন্য ৮.১ বিলিয়ন ডলার ঋণ অনুমোদন আইএমএফের মব আতঙ্কে সরকারি বাসভবন ছাড়তে চাচ্ছেন না সাবেক উপদেষ্টারা নড়াইলের নড়াগাতীতে ‘নড়াগাতী মডেল প্রেসক্লাব’-এর আত্মপ্রকাশ বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

প্রাথমিকের ৬ হাজার ৫৩১ শিক্ষকের নিয়োগ বাতিল রায়ের বিরুদ্ধে সরকারের আপিল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রাথমিকের তৃতীয় ধাপে উত্তীর্ণ ছয় হাজার ৫৩১ জন সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছিল তার বিরুদ্ধে আপিল করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়।

গত ৬ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্তভাবে উত্তীর্ণ ছয় হাজার ৫৩১ জন সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল করে রায় দিয়েছিল হাইকোর্ট।

এর আগে ৩০ জন প্রার্থীর করা একটি রিটের প্রাথমিক শুনানি শেষে গত ১৯শে নভেম্বর হাইকোর্ট রুলসহ আদেশ দেয়। আদেশে নিয়োগ প্রক্রিয়া ছয় মাসের জন্য স্থগিত করা হয়। ফলে ছয় হাজার ৫৩১ জন উত্তীর্ণ প্রার্থীর নিয়োগ আটকে যায়। গত বৃহস্পতিবার সেই রুলের ওপর রায় দেয়া হয়।

২০২৩ সালের ১৪ জুন ওই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর ছয় হাজার ৫৩১ জন প্রার্থীকে নির্বাচন করে গত ৩১ অক্টোবর নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ৩১ অক্টোবরের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা- ২০১৯ অনুসরণ করে উপজেলাভিত্তিক মেধাক্রম অনুযায়ী নিয়োগের জন্য প্রাথমিকভাবে প্রার্থী নির্বাচন করে তালিকা প্রণয়ন করা হয়।

আজকের বাংলা তারিখ



Our Like Page