October 13, 2026, 5:27 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

প্রাথমিক বাছাইয়ে তথ্যে ঘাটতিতে এনসিপিসহ ১৪৪ দল ‘ফেল’

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নিবন্ধনের প্রাথমিক বাছাইয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১৪৪টি নতুন রাজনৈতিক দল নির্বাচন কমিশনের (ইসি) মানদণ্ডে উত্তীর্ণ হতে পারেনি। এসব দলকে তাদের আবেদনপত্রে ঘাটতি থাকা কাগজপত্র আগামী ১৫ দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ইসি।

মঙ্গলবার (১৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন।

ইসি জানায়, প্রাথমিকভাবে যাচাই করে দেখা গেছে, কোনো দলেরই জমা দেওয়া আবেদনপত্র পুরোপুরি মানসম্পন্ন নয়। প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি পাঠানো হয়েছে। দ্বিতীয় ধাপে চিঠি পাঠানো হবে বাকি ৮২টি দলকে।

সংশোধনের সুযোগ থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে ঘাটতি পূরণ না হলে আবেদন বাতিল হতে পারে।

এর আগে গত ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধনের জন্য আগ্রহী দলগুলোকে আবেদন করতে গণবিজ্ঞপ্তি দেয় ইসি। পরবর্তীতে সময়সীমা বাড়িয়ে ২২ জুন পর্যন্ত করা হয়। এ সময়ের মধ্যে মোট ১৪৪টি দল নিবন্ধনের আবেদন করে।

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে ৪৩ হাজার পৃষ্ঠার ডকুমেন্টসহ আবেদন করেছিল এনসিপি। তারপরও প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি দলটি। নিবন্ধন পেতে দলটিকে নতুন করে আরও কিছু কাগজপত্র জমা দিতে হবে।

বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫০টি।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page