September 29, 2026, 3:01 pm
শিরোনামঃ
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা
এইমাত্রপাওয়াঃ

প্রায় সব কূটনৈতিক মিশন বন্ধ করে দিয়েছে নাইজেরিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রদূত ও কূটনীতিদের দেশে ফেরত নিয়েছে নাইজেরিয়া। দেশটির প্রেসিডেন্ট বোলা তিনুবু জানিয়েছেন, শুধুমাত্র জাতিসংঘ মিশনে দেশের দুইজন কূটনৈতিক থাকবেন।

নাইজেরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে, কূটনৈতিক মিশনগুলোতে প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্য নিয়ে এসব রাষ্ট্রদূত এবং কূটনীতিককে দেশে ডেকে পাঠানো হয়েছে।

প্রেসিডেন্ট তিনুবুর উপদেষ্টা আজুরি এঞ্জেলালে গতকাল (শনিবার) জানান, প্রেসিডেন্ট বোলা তিনুবু বিশ্বের সেসব দেশে নাইজেরিয়ার রাষ্ট্রদূত বা সমমর্যাদার কূটনীতিক রয়েছেন তাদের সবাইকে দেশে ডেকে পাঠিয়েছেন এবং তার এই নির্দেশ দ্রুত কার্যকর হবে।

বিশ্বের বিভিন্ন দেশে নাইজেরিয়ার যে দূতাবাস ও কনস্যুলেট অফিস রয়েছে তাদের কার্যক্রম গভীরভাবে বিশ্লেষণ করে দেখার জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। প্রেসিডেন্ট তিনুবুর প্রশাসন চাইছে- সারা বিশ্বে নাইজেরিয়ার কূটনীতিকরা আন্তর্জাতিকমানের কূটনৈতিক তৎপরতা চালাবেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page