September 22, 2026, 4:50 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

ব্রিকসে যোগ দিতে চায় প্রায় ২০টি দেশ : রুশ ডেপুটি পররাষ্ট্র মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রায় ২০ টি দেশ ব্রিকসের সদস্যপদ পেতে চাচ্ছে এবং তাদের সংখ্যা বাড়ছে। রাশিয়ার ডেপুটি পররাষ্ট্র মন্ত্রী সার্গেই রিয়াবকভ বৃহস্পতিবার বার্তা সংস্থা তাসকে এ কথা বলেন।
তিনি আরো বলেন, ব্রিকসে যোগ দিতে ইচ্ছুক প্রার্থীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। যোগ দিতে ইচ্ছুক রাষ্ট্রের সংখ্যা বিশের কাছাকাছি। এর মানে ব্রিকস বিস্তৃত হচ্ছে এবং সংগঠন হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে এর ভূমিকা উল্লেখযোগ্যভাবে বাড়ছে।
রিয়াবকভ বলেন, ব্রিকস এমন কিছু দেশের গ্রুপ যারা নেতা অনুসারী নীতিতে চলে না। বরং এর অংশীদাররা ঐকমত্যের ভিত্তিতে একটি  গঠনমূলক এজেন্ডা তৈরি করে।
তিনি আরো বলেন, ব্রিকসে যোগ দেয়ার মানদ- কি হতে পারে তা নিয়ে আলোচনা চলছে। দক্ষিণ আফ্রিকা এই কাজটি জোরদার করেছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page