September 3, 2026, 8:57 pm
শিরোনামঃ
যশোরে হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক যশোর রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ ; সভাপতি রিটন ও সম্পাদক সাগর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির ১ বিলিয়ন ডলার ; প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সই ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী টিআর ও কাবিখাসহ সব সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর নারায়ণগঞ্জে ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ আটক রাজবাড়ীতে পৃথক ঘটনায় ২ নারীর মরদেহ উদ্ধার ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া : ড্যানিশ গোয়েন্দা সংস্থা হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান
এইমাত্রপাওয়াঃ

প্রার্থী অনেক হওয়ায় নির্বাচন অংশগ্রহণমূলক হবে : শিক্ষামন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, সবকিছু ঠিকঠাক আছে। আমি ১৫ বছর ধরে আমার এলাকার জনগণের সেবা করার সুযোগ পেয়েছি। যেহেতু আমার আসনে অনেক প্রার্থী আছে, আশা করি এবার ভালো ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যদিয়ে জনগণ আবারো আমাকে সেবা করার সুযোগ দেবে এটিই প্রত্যাশা। সবচেয়ে বড় বিষয় একটি ভালো নির্বাচন হবে।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচ আসন থেকে ৪৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শুরু হয়। মনোনয়নপত্র বাছাই ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কামরুল হাসান।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page