October 28, 2026, 6:55 am
শিরোনামঃ
দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা বৈঠক ইসরায়েলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না : অ্যামনেস্টি যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী
এইমাত্রপাওয়াঃ

প্রিগোজিনকে হত্যার নির্দেশ দেয়নি ক্রেমলিন : পেসকভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ওয়াগনার প্রধান ইয়েভজেনি পিগোজিনকে হত্যার নির্দেশ দিয়েছে ক্রেমলিন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। শুক্রবার বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এমনটা বলেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

প্রিগোজিনের মৃত্যু নিয়ে শুক্রবার সংবাদ সম্মেলন করেছিল ক্রেমলিন। এ সময় কলে বিবিসির সঙ্গে কথা বলেন পেসকভ। তিনি বলেন, বিমান দুর্ঘটনা এবং বোর্ডে থাকা যাত্রীদের মর্মান্তিক মৃত্যু নিয়ে অনেক জল্পনা ছিল। পশ্চিমে এই জল্পনা নিশ্চয়ই কোনো উদ্দেশ থেকেই সূচনা হয়েছে। তবে ক্রেমলিনের ‍ওপর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। অবশ্যই যখন আমরা এই সমস্যাটি নিয়ে কথা বলি তখন আমাদের শুধু তথ্য নির্ভর হওয়া উচিত।

তিনি আরও বলেন, ‘আমাদের কাছে এই মুহুর্তে অনেক তথ্য নেই। সরকারি তদন্তের সুবিধার্থে আরও স্পষ্ট তথ্য দরকার। এ জন্য কাজ চলছে।’

প্রিগোজিন বিমানে ছিলেন, এ বিষয়ে ক্রেমলিনের কাছে কোনও সঠিক তথ্য আছে কিনা জানতে চাইলে পেসকভ বলেন, এটি তদন্তের ফলাফলের ওপর নির্ভর করছে।

এদিকে বিমান দুর্ঘটনা নিয়ে মন্তব্য করে ক্রেমলিনের কড়া সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছিলেন প্রিগোজিনকে হত্যা করা হয়েছে।

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, বাইডেনের মন্তব্য অগ্রহণযোগ্য। বাইডেন বুধবার বলেছিলেন, তিনি এই খবরে বিস্মিত হননি এবং রাশিয়ায় এমন কিছু ঘটে না যেখানে ভ্লাদিমির পুতিনের সংশ্লিষ্টতা নেই।

 

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page