February 23, 2026, 1:35 pm
শিরোনামঃ
দেশদ্রোহী ইউনুস বাহিনীর দেড় বছরের অপকর্ম ফাঁস করে দিলেন মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা আওয়ামী লীগের বিষয় আইনগতভাবে দেখা হবে : স্থানীয় সরকারমন্ত্রী পুনরায় বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যামেলি কার্ডের মতো কৃষক কার্ড বিতরণ করবে সরকার : তথ্যমন্ত্রী ডেপুটি স্পিকার পদে তিনজন সংসদ সদস্যের নাম জোরালোভাবে আলোচনায় ১২ মার্চ থেকে চালু হচ্ছে ঢাকা-মালদ্বীপ সরাসরি ফ্লাইট সিরাজগঞ্জে তিন কোটি টাকার হেরোইনসহ ১ জন আটক গাইবার্ন্ধায় সেপটিক ট্যাংকের ভেতর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার নড়াইলে আধিপত্য বিস্তারের লক্ষে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

প্রেমিকাকে খুশি করতে ডাকাতি করে ৬০ লাখ টাকা উপহার দিলেন ভারতীয় যুবক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ডাকাতি করে প্রেমিকাকে ৬০ লাখ টাকা উপহার দিলেন এক যুবক। সম্প্রতি উত্তরপ্রদেশের এটাওয়াতে একটি ডাকাত দলকে পাকড়াও করে পুলিশ। এর পরেই অপরাধের নেপথ্যে কাহিনি প্রকাশ্যে এসেছে। যা জেনে চমকে গেছেন পুলিশ কর্মকর্তারা। এই ঘটনায় যুগল-সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সম্প্রতি এটওয়া শহরে একের পর এক ডাকাতির ঘটনা ঘটে। তদন্তে নেমে রবিবার ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জেরা করে অবাক হয় পুলিশ। প্রেমিকা মহিমা সিংয়ের ইচ্ছাপূরণ করতেই ওই চক্রের মূল পাণ্ডা ২২ বছরের পারস তিওয়ারি ডাকাতি করেছিলেন বলে দাবি তদন্তকারীদের।

পারস বাকি অপরাধীদের সংঘবদ্ধ করে একের পর এক ডাকাতি চালান। এভাবেই মোট ৬০ লাখ টাকা উপহার দেন মহিমাকে। ডাকাতির অভিযোগে অভিযুক্ত বাকিরা হলেন- অমিত সোনি, রাজা, জ্ঞানেশ্বর গুপ্ত এবং দেবেন্দ্র বর্মা সোনার।

এটাওয়ার এসএসপি সঞ্জয় কুমার জানিয়েছেন, ডাকাত দলের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ ৯ লাখ টাকা, ৮ লাখ টাকার গয়না। এছাড়াও দুইটি অবৈধ আগ্নেয়াস্ত্র, একটি ছুরি এবং তিনটি তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। পরবর্তী তদন্তপ্রক্রিয়া শুরু হয়েছে। সূত্র: সংবাদ প্রতিদিন

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page