March 6, 2026, 2:17 am
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

প্রেমের টানে ইন্দোনেশিয়ান তরুণী বাউফলে ;  আগামীকাল বিয়ে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ছয় বছর আগে প্রেমের টানে ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে এসে বিয়ে না করতে পারা সেই তরুণী এবার বিয়ের এভিডেভিড সম্পন্ন করেছেন। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশে ফিরে বুধবার (১ মার্চ) পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে বিয়ের এভিডেভিড সম্পন্ন করেন তিনি।

বুধবার দুপুরে আইনজীবীর মাধ্যমে পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসিকুর রহমানের সামনে ইমরান হোসেন (২৫) ও নিকি উল ফিয়ার (২৩) বিয়ের এভিডেভিড সম্পন্ন হয়।

বর ইমরানের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নে। আগামীকাল বৃহস্পতিবার বাউফলে পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সদস্য ও ইমরানের আইনজীবী আল-আমিন বলেন, ২০১৬ সালে ইমরানের সঙ্গে ইন্দোনেশিয়ার এই তরুণীর ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। ২০১৭ সালে তরুণী বাংলাদেশে এলেও বাংলাদেশি আইনে তরুণীর বিয়ের বয়স না হওয়ায় তিনি আবারও ইন্দোনেশিয়ায় ফিরে যান। তবে তাদের মধ্যে যোগাযোগ ছিল। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ এসে তাদের বিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবং আজ আদালতে বিচারকের সামনে তাদের এভিডেভিড করা হয়েছে।

বর-কনে প্রেমের এই সফলতায় সবার কাছে তাদের দাম্পত্য জীবনের জন্য দোয়া চেয়েছেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page